এটি কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লেনদেন চিহ্নিতকরণ (Journal), খতিয়ান (Ledger), রেওয়ামিল (Trial Balance) থেকে শুরু করে চূড়ান্ত হিসাব (Final Accounts) তৈরি শেখানো হয়। দ্বাদশ শ্রেণীতে অংশীদারি কারবার (Partnership) এবং কোম্পানির শেয়ার ও ডিবেঞ্চার সংক্রান্ত জটিল হিসাবরক্ষণ শেখানো হয়।
একটি ব্যবসা কীভাবে পরিচালিত হয়, তার নীতিগুলো কী কী—সেটাই এই বিষয়ের মূল প্রতিপাদ্য। পরিকল্পনাকরণ (Planning), সংগঠন (Organizing), বিপণন (Marketing) এবং উপভোক্তা সুরক্ষা (Consumer Protection) সম্পর্কে ছাত্রছাত্রীরা এখানে বিস্তারিত জানতে পারে।
চাহিদা ও যোগান, জাতীয় আয়, ভারতের ব্যাঙ্কিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে গভীর ধারণা দেয় এই বিষয়টি।
এটি একটি অত্যন্ত ব্যবহারিক বিষয়। 'কস্টিং'-এ পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ এবং কাঁচামালের হিসাব রাখা শেখানো হয়। 'ট্যাক্সেশন'-এ আয়কর (Income Tax) এবং পরোক্ষ কর বা GST সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়, যা বর্তমান চাকরির বাজারে অত্যন্ত মূল্যবান।
এখানে ভারতীয় চুক্তি আইন (Contract Act), অংশীদারি আইন এবং চেক বা বিল সংক্রান্ত আইন পড়ানো হয়। এছাড়া অডিটিং বা হিসাব পরীক্ষা কীভাবে করতে হয়, তার প্রাথমিক নিয়মগুলো এখানে থাকে।
এক্সেল, এইচ টি এম এল, নেটওয়ার্কিং, পাইথন প্রোগ্রামিং ইত্যাদি শেখানো হয়, যা বর্তমান ডিজিটাল যুগে অত্যন্ত জরুরি।
Qualification:
M.COM
PGD in International Business Operations
Experience:
10 Years in Teaching
6 Years in Banking Industry
4 Years in Accounts & Audit
Subject: Accountancy, Costing & Taxation, Business Studies
Qualification:
M.COM (Entrepreneurship)
LL.B, LL.M (Corporate & Commercial Law)
MBA (Finance)
Experience:
8 Years in Teaching
7 Years in Corporate Industry
4 Years in Legal Practice
Subject: Business Studies, Economics, Commercial Law & Preliminaries of Auditing.
১. অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী: কমার্স বিভাগে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের দ্বারা পাঠদান।
২. দ্বিভাষিক মাধ্যম (Bengali & English Medium): আমরা বাংলা এবং ইংরেজি—উভয় মাধ্যমেরই ক্লাস নিয়ে থাকি।
৩. আলাদা ব্যাচ: WBCHSE এবং CBSE বোর্ডের জন্য আলাদা আলাদা ব্যাচ এ ক্লাস করানো হয়। যাতে প্রত্যেকের ওপর সমানভাবে নজর দেওয়া সম্ভব হয়।
৪ . আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি: কমার্সের জটিল বিষয়গুলোকে চার্ট, গ্রাফ এবং আধুনিক উদাহরণের মাধ্যমে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়।
৫ . অধ্যায় ভিত্তিক স্টাডি: প্রতিটি অধ্যায়ের ওপর বিস্তারিত ক্লাস প্রদান করা হয়। যাতে ছাত্র-ছাত্রীদের প্রতিটি বিষয় সম্পর্কে গভীর ধারণা জন্মায়।
৬ . নিয়মিত মক টেস্ট (Mock Test): সিলেবাস শেষ করার পর নিয়মিত চ্যাপ্টার-ভিত্তিক এবং পূর্ণ নম্বরের মক টেস্ট নেওয়া হয়, যা পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে।
৭. ক্যারিয়ার গাইডেন্স: শুধু পড়াশোনা নয়, দ্বাদশ শ্রেণীর পর কমার্স নিয়ে ভবিষ্যতে কী কী সুযোগ রয়েছে (যেমন: CA, CS, CMA, ইত্যাদি) সে বিষয়ে সঠিক দিশা দেখানো।
৮. সাশ্রয়ী কোর্স ফি: গুণমান বজায় রেখেও আমরা কোর্স ফি সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করেছি।
৯. প্র্যাক্টিকাল কম্পিউটার ট্রেনিং: মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টিতে থিওরির পাশাপাশি প্র্যাক্টিকাল কম্পিউটার ট্রেনিং ক্লাস করানো হয়।
১০. সমন্বিত শিক্ষা ব্যবস্থা: কমার্স বিষয়ের পাশাপাশি আধুনিক কমার্শিয়াল সফটওয়্যার / Course (যেমন: Tally Prime, GST, এক্সেল ) শেখার বিশেষ সুযোগ, যা ছাত্র-ছাত্রীদের চাকরির বাজারে এগিয়ে রাখে।
পশ্চিমবঙ্গ কাউন্সিলের এই পাঠ্যক্রম এমনভাবে সাজানো হয়েছে যাতে একজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পরেই বিভিন্ন পেশাদার কোর্সে যোগ দিতে পারে:
পেশাদার কোর্স: CA (Chartered Accountancy), CS (Company Secretary), এবং CMA (Cost and Management Accountancy)।
স্নাতক স্তর: B.Com (Honours) করে অ্যাকাউন্টেন্সি বা ফিন্যান্সে বিশেষজ্ঞ হওয়া।
ম্যানেজমেন্ট: BBA বা পরবর্তীতে MBA করে কর্পোরেট জগতে উচ্চপদে চাকরি।
সরকারি চাকরি: ব্যাঙ্কিং (IBPS), ইনস্যুরেন্স এবং অডিট বিভাগে প্রচুর সুযোগ।
নিজস্ব ব্যবসা: কমার্সের জ্ঞান থাকলে একজন সফল উদ্যোক্তা বা Entrepreneur হওয়া সহজ হয়।
Registered Address :
Vikas Bharat Computer Education
Suryasen Colony, Near Suryasen College, Siliguri, West Bengal - 734004
Call or Whatsapp No:
90026-93148 / 86375-86332
বিশেষ দ্রষ্টব্য: ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার প্রথা চালু হয়েছে। অর্থাৎ এখন বছরে একবারের বদলে দুবার পরীক্ষা দিতে হবে।